News Flash

  • Home
  • দেশ
  • হঠাৎ অসুস্থ, রাঁচিতে ইন্ডি জোটের মহাসমাবেশে নেই রাহুল
Image

হঠাৎ অসুস্থ, রাঁচিতে ইন্ডি জোটের মহাসমাবেশে নেই রাহুল

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): আচমকা অসুস্থ রাহুল গান্ধী। অসুস্থতার কারণে রবিবার রাঁচিতে ইন্ডি জোটের সমাবেশে যোগ দিতে পারবেন না তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে রাহুলের অসুস্থতার খবর জানিয়েছেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলাকালীন রবিবার রাঁচিতে ইন্ডি জোটের মেগা সমাবেশ। ভোটের ঠিক আগে হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদেই এই সমাবেশ। এদিনের সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল রাহুলের। কিন্তু অসুস্থতার কারণে তিনি দিল্লি ছাড়তে পারলেন না।

জয়রাম রামেশ জানিয়েছেন, সাতনা এবং রাঁচির ইন্ডি জোটের সমাবেশে যোগ দিতে প্রস্তুত ছিলেন রাহুল। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি দিল্লির বাইরে যেতে পারছেন না।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top