News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে : যোগী আদিত্যনাথ
Image

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২১ এপ্রিল (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রবিবার বলেছেন, “লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ১০ বছরের শাসনকাল নিয়ে দেশবাসীর মধ্যে যে উৎসাহ ছিল, তা এখন ভোটে রূপান্তরিত হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, এতে কোনও সন্দেহ নেই এবং আমি মনে করি বিরোধীদের মিথ্যাও জনগণের দ্বারা উন্মোচিত হচ্ছে।”

কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “এটি তোষণ নীতির বিরূপ প্রভাব। তা রাম নবমী উপলক্ষ্যে হোক অথবা হোলির আগে, পশ্চিমবঙ্গে যে দাঙ্গা হয়েছিল। পাশাপাশি অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে তোষণের নামে সংখ্যাগরিষ্ঠ সমাজের অনুভূতি এবং ভোটব্যাঙ্কের রাজনীতির উদাহরণ, রাম নবমী উপলক্ষ্যে আবারও পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে, এটা উদ্বেগের বিষয় এবং দেশের জনগণের জন্য একটি বার্তাও যে, এই লোকজন যখন শান্তিপূর্ণ মিছিলকে রক্ষা করবে না, তখন তারা কীভাবে আমাদের বোন-মেয়ে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top