News Flash

  • Home
  • দিনের খবর
  • খারাপ আবহাওয়া, বাগডোগরা থেকে উড়তে পারছে না অমিত শাহের কপ্টার
Image

খারাপ আবহাওয়া, বাগডোগরা থেকে উড়তে পারছে না অমিত শাহের কপ্টার

শিলিগুড়ি, ২১ এপ্রিল (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা থেকে উড়তে পারছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার। তাই দার্জিলিং পৌঁছতে দেরি হচ্ছে। শনিবারই রাজ্যে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ির হোটেলে রাতে ছিলেন তিনি। রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে আছেন।

শাহের সভায় দার্জিলিঙের গোর্খা মাঠে জনসমাগম হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে অপেক্ষা করে আছেন জনগণ। সকাল ১০টা থেকেই তাঁরা সভাস্থলে বসে রয়েছেন। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। লেবংয়ের হেলিপ্যাডে নামার কথা তাঁর। কিন্তু এখনও তিনি শিলিগুড়িতে আটকে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top