News Flash

Image

বাসন্তীতে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর

বাসন্তী, ২০ এপ্রিল (হি.স.) : পুকুর পাড়ে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর হেঁতালখালি গ্রামে। শ্রুতি সর্দার(৪) ও তাঁর বোন দিশানী সর্দার(৩) এদিন দুপুরে গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। পুকুর পাড়ে দুই বোনের জুতো দেখে সন্দেহ হয় তাঁদের। পুকুরে নেমে খুঁজতেই দুটি শিশুর দেহ মেলে। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শিশুদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ শিশুদুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Releated Posts

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top