News Flash

  • Home
  • দেশ
  • ডিএসপি-তে আবারও বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা
Image

ডিএসপি-তে আবারও বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা

দুর্গাপুর, ২০ এপ্রিল, (হি.স.) : দুর্গাপুর ইস্পাত কারখানায় আবারও বিষাক্ত গ্যাস লিক করে দুর্ঘটনা। শনিবার ডিএসপি’র দু’নম্বর ব্লাস্ট ফার্নেসের কার্বন মনোক্সাইড গ্যাস যা সাধারণত ওপরে উঠে আগুন হয়ে পুড়ে যায়৷ আচমকা সেই গ্যাস হঠাৎ নীচে বাতাসের সঙ্গে মিশে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গিয়েছে। শ্রমিকরা হঠাৎ অসুস্থবোধ করায় তাঁদের দ্রুত নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ঘটনায় পাঁচ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হওয়া শ্রমিকদের মধ্যে তিন জনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আইসিইউ-তে ভরতি করা হয়েছে বলে জানান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটি ইউসি নেতা স্নেহাশিস ঘোষ। সুনীল হাজরা এবং পরিমল মণ্ডল নামের দুই স্থায়ী শ্রমিক ছাড়াও নুর আলম জামাদার, বিকাশ কাবাড়ি এবং টোটন খাওয়াল নামের তিন জন ঠিকাকর্মী কার্বন মনোক্সাইডের জেরে অসুস্থ হয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top