News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে কংগ্রেসের সরকার থাকলে তেজস যুদ্ধবিমান আকাশের উচ্চতা ছুঁতে পারত না : প্রধানমন্ত্রী
Image

দেশে কংগ্রেসের সরকার থাকলে তেজস যুদ্ধবিমান আকাশের উচ্চতা ছুঁতে পারত না : প্রধানমন্ত্রী

দামোহ, ১৯ এপ্রিল (হি.স.): নির্বাচনী জনসভা থেকে ফের কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মধ্যপ্রদেশের দামোহের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস ভারতের প্রতিরক্ষা সেক্টরকে কয়েক দশক ধরে দুর্বল করে রেখেছে। কংগ্রেস সরকার সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার সময় নিজেদের সুবিধার দিকে আরও মনোযোগ দিয়েছে। এই লোকেজন নিজেদের সমস্ত শক্তি দিয়ে দেশের বায়ুসেনাকে দুর্বল করার এবং রাফাল বিমান থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। এখন দেশে কংগ্রেসের সরকার থাকলে ভারতে তৈরি তেজস যুদ্ধবিমান আকাশের উচ্চতা ছুঁতে পারত না।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপি সরকার ভারতীয় সেনাবাহিনীকে স্বনির্ভর ও ক্ষমতায়িত করেছে। বর্তমানে ভারত এমন একটি দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে যা অন্যান্য দেশে অস্ত্র রফতানি করে। গত বছরে ভারত অন্যান্য দেশের কাছে ২১ হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে। ভারতও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানির দিকে এগোচ্ছে। কিছু সময়ের মধ্যেই ব্রহ্মোস মিসাইলের প্রথম চালান যাচ্ছে ফিলিপিন্সে। এ জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই।”

Releated Posts

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top