News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসে জঙ্গী নাশকতা রুখতে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা
Image

স্বাধীনতা দিবসে জঙ্গী নাশকতা রুখতে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা

DOG SQUADনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী আগরতলা শহর সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে৷ পাহাড় ও সমতলে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারী চালানো হচ্ছে৷ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাসী অভিযান চালিয়েছে৷ প্রত্যন্ত পাহাড়ী এলাকায় টিএসআর জওয়ানরা টহলদারী শুরু করেছে৷ রেল লাইনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷
প্রতিবছর স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় উত্তর পূর্বাঞ্চলের জঙ্গী সংগঠনগুলি৷ এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালন করার ডাক দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷ শুক্রবার আগরতলা শহরের বিভিন্ন বাস স্টেন্ড, মোটর স্ট্যান্ড, বাজার এলাকায় পুলিশের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাসী অভিযান চলায়৷ বিভিন্ন মোটর স্ট্যান্ডে যাত্রীদের বেগ সহ অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখা হয়৷ খবর লেখা পর্যন্ত কোথাও থেকে কোন আপত্তিকর সামগ্রী কিংবা সন্দেহভাজনকে পুলিশ সনাক্ত করতে পারেনি৷
[vsw id=”o9biCgYShg0″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, পাহাড়ী এলাকায় রেল লাইনে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে টিএসআর বাহিনী৷ বিভিন্ন এলাকায় টিএসআর জওয়ানরা তল্লাসী অভিযান শুরু করেছে৷ এবারের স্বাধীনতা দিবসকে ঘিরে বাড়তি নিরাপত্তার কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ সাম্প্রতিক কালে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা কঠোরা করা হচ্ছে৷ পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রাজ্য ত্রিপুরাকে করিডোর করার যে পরিকল্পনা জঙ্গীদের রয়েছে তাই, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে৷ অন্যদিকে, আগরতলা শহরের আসাম রাইফেলস মাঠে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি৷ তাই শহরের বিভিন্ন স্থানে ড্রপগেইট গুলিতে পুলিশের নাকা কঠোর করা হয়েছে৷ যানবাহন থামিয়ে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top