News Flash

Image

গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার নাবলিকা অপহরণের চেষ্টাকারী ই-রিকশা চালক

গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নাবলিকা অপহরণের চেষ্টাকারী এক ই-রিকশা চালক। ধৃত ই-রিকশা চালককে দিপু রাভা বলে পরিচয় উদ্ধার করেছে মহানগর পুলিশ।

আজ বুধবার গুয়াহাটিতে জনৈক নাবালিকাকে অপহরণের চেষ্টা করেছিলই-রিকশা চালককে দিপু রাভা। কিন্তু সতৰ্ক মহানগর পুলিশের সময়োচিত হস্তক্ষেপে নাবালিকা অপহরণে অভিযুক্ত ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, একটি নাবালিকা চাঁদমারিতে বিহু নৃত্য উদযাপনে যোগ দিতে বামুনিমৈদাম এলাকার জ্যোতিনগর থেকে একটি ই-রিকশায় চড়ে। কিন্তু মেয়েটিকে চাঁদমারিতে নামানোর পরিবর্তে অভিযুক্ত ই-রিকশা চালক রুট পরিবর্তন করে গুয়াহাটির গীতানগরের দিকে যেতে থাকে। বামুনিমৈদামের রাস্তা ছেড়ে অন্য পথে যাচ্ছে কেন, মেয়েটির জিজ্ঞাসায় টু-শব্দ করেনি ই-রিকশা চালক। বিপদের আশংকা করে মেয়েটি চিৎকার করে ই-রিকশা থেকে লাফিয়ে পড়ে স্থানীয়দের ঘটনাটি জানায়।

ঘটনাটি গীতানগর থানার কাছাকাছি এলকায় ঘটেছিল। সেখানে ডিউটি দিচ্ছিলেন পুলিশকর্মীরা। খবর পেয়ে তাঁরা তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে অভিযুক্ত ই-রিকশা চালককে পাকড়াও করে নাবালিকাটির নিরাপত্তা নিশ্চিত করেন।

গীতানগর থানার পুলিশ জানিয়েছে, আটক চালকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। অপহরণের চেষ্টার পিছনে উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top