News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণের আশীর্বাদ পেলে ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডি জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন : সুদীপ
Image

জনগণের আশীর্বাদ পেলে ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডি জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন : সুদীপ

আগরতলা, ১৭ এপ্রিল : জনগণের আশীর্বাদ পেলে ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডি জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে আশা ব্যক্ত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন শ্রী বর্মন অভিযোগ, আজ স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় অংশগ্রহণ করতে জনগণকে বাধ্য করা হচ্ছে। কিন্তু গতকাল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী রোড শোতে অংশগ্রহন করতে জনগণকে বাধ্য করা হয়নি।

এদিন তিনি আরও বলেন, কৃষকদের অধিক মুনাফা, জিনিস মূল্য হ্রাস, মহিলাদের সুরক্ষা, বেকারদের কর্মসংস্থানের নিয়ে বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ নেই। কিন্তু কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে সার্বিক বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

তাঁর কথায়, গত ১০ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনকল্যাণে কোনও কাজ করে নি। বরং কংগ্রেসের আমলে জনকল্যাণমুখী প্রকল্পগুলির নাম পাল্টিয়েছে বিজেপি সরকার। এদিন তিনি জনগণের কাছে আবেদন করেছেন ভয় ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করুন। জনগণের আশীর্বাদ পেলে ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডি জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top