News Flash

  • Home
  • প্রধান খবর
  • নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি
Image

নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি

পূর্ব মেদিনীপুর, ১৪ এপ্রিল (হি.স.) : লোকসভা ভোটের মুখে তৃণমূলকে রাজনৈতিক কার্যকলাপ বন্ধের হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রামে ঘাসফুলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়ায় দলবল নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নেন বিজেপি নেতৃত্ব। পার্টি অফিসের সামনে বিজেপির দলীয় পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের হুমকি, এলাকায় তৃণমূল কোনওরকম কার্যকলাপ চালানোর চেষ্টা করলে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।দলবল নিয়ে বিজেপি নেতা-কর্মীরা প্রথমে বিরুলিয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়। স্লোগান দেওয়ার পর বিজেপি নেতারা তৃণমূলের পার্টি অফিসে নিজেদের দলীয় পতাকা ঝুলিয়ে দেন। বিজেপির বিক্ষোভে নেতৃত্বে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরূপ জানা-সহ অন্যান্যরা। প্রলয়বাবুর হুঙ্কার, ‘‘আজ পার্টি অফিসে তালা মেরেছি। সেই সঙ্গে ঘোষণা করছি, এই এলাকায় তৃণমূলের কোনওরকম রাজনৈতিক কাজকর্ম চলবে না। আমরা বিজেপির কার্যকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে এখানে তালা লাগিয়ে দিয়ে গেলাম। ওদের যদি কোনওরকম রাজনৈতিক কাজকর্ম এখানে হয় তা হলে আমরা দেখিয়ে দেব গদ্দার কাকে বলে।” প্রলয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর জনসভা থেকে মেদিনীপুরকে গদ্দারের মাটি বলে উল্লেখ করেছেন। সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলানো হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। সেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বলেছেন মেদিনীপুর গদ্দারের মাটি। আসমুদ্রহিমাচল যেখানে মেদিনীপুরকে শ্রদ্ধা করে সেখানে আমাদের গদ্দার বলার ফল টের পাইয়ে দেব।” যে দিন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন, সে দিন পার্টি অফিসের তালা খুলে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতা।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top