News Flash

Image

ডিমা হাসাওয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় হত দুই

হাফলং (অসম), ১৪ এপ্রিল (হি.স.) : বাংলা বছরের শেষ দিন শোকাবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। ডিমা হাসাও জেলার দিয়ুংমুখ থানার অন্তর্গত রেঞ্জারবিল এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, শনিবার বিকালে দিয়ুংমুখ ও উমরাংসোর মধ্যবর্তী রেঞ্জারবিল এলাকায় এএস ৩১ ডি ৯৩১১ নম্বরের মোটর সাইকেল তীব্র বেগে এসে রাস্তার পাশে একটি বিশাল গাছে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মোটর সাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

খবর পেয়ে দিয়ুংমুখ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত কিছুদিন থেকে ডিমা হাসাও জেলায় দুর্ঘটনার সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ১২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন, জানা গেছে পুলিশ সূত্রে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top