News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহের ভাষা নিয়ে সভায় প্রশ্ন তুললেন মমতা
Image

অমিত শাহের ভাষা নিয়ে সভায় প্রশ্ন তুললেন মমতা

কোচবিহার, ১২ এপ্রিল (হি.স.) : “বলছে উল্টে ঝুলিয়ে রেখে দেব! এটা হোম মিনিস্টারের মুখের ভাষা! এই ভাষা কি গণতন্ত্রে শোভা পায়?” দু’দিনের ব্যবধানে শুক্রবার কোচবিহারের দিনহাটার নির্বাচনী মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মুখের ভাষা নিয়ে বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বালরঘাটের বুনিয়াদপুরের নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপতিনগরের ঘটনা নিয়ে বলেছিলেন, ”আপনার কেউ চিন্তা করবেন না। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।”

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,

এরপরই মমতার হুঁশিয়ারি, “কাদের ঝুলিয়ে রাখবে? এত রংবাজি কোরো না।” সংবাদমাধ্যমের উদ্দেশে মমতার প্রশ্ন, ‘‘সংবাদমাধ্যমের বন্ধুরা কিছু বলবেন না? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, উল্টে ঝুলিয়ে দেবেন। কিছু বলবেন না?’’

মমতা আরও বলেন, ‘‘শাহ এমন করে বলছেন যেন ওঁরা ৫৪৩টির মধ্যে ১০৪৩টি আসন পেয়ে গিয়েছেন। আমি বলি, এত তাড়াহুড়ো কোরো না। খেলাটা এত সহজ নয়। আগে নিজের চেহারা আয়নায় দেখো।’’ একই সঙ্গে কমিশনকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভারতবর্ষের ভোটের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। মনে রাখবেন, বিজেপির কথায় আপনারা ভোটে পক্ষপাতিত্ব করলে মানুষ কিন্তু ক্ষমা করবে না।”

শাহের বাংলা উচ্চারণ নিয়েও কোচবিহারের সভা থেকে কটাক্ষ করেছেন মমতা। বালুরঘাটকে শাহ ‘বেলুরঘাট’ বলেছেন বলে অভিযোগ। মমতা বলেন, ‘‘বালুরঘাটকে বলছে বেলুরঘাট। নামটাও জানে না।’’ শাহের এই উচ্চারণ নিয়ে বুধবার কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলার কেন্দ্রের নামের উচ্চারণ ভুল করেছেন দেখিয়ে শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত তকমাও দিয়েছিলেন তিনি। মমতাও সেই ইস্যু উস্কে দিলেন কোচবিহার থেকে।

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “আগেরবার বলেছিল ২০০ পার। এবার বলছে ৪০০ পার। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটবেন! যদি মানুষ আপনাদের এতই ভালবাসে তাহলে আপনাদের হাতিয়ার কেন বিজেপির সাধারণ কর্মী নয়, কেন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্সকে হাতিয়ার করতে হচ্ছে!”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top