News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই পরিবারের ভাইদের মধ্যে মারপিটে রক্তাক্ত দুই
Image

একই পরিবারের ভাইদের মধ্যে মারপিটে রক্তাক্ত দুই

ধর্মনগর, ১২ এপ্রিল : ধর্মনগর থানাধীন দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের ভুনা টিলা এলাকায় ৫ নং ওয়ার্ডে একই পরিবারের ভাইদের মধ্যে পরস্পর রক্তারক্তি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁরা।

জানা গিয়েছে , পিনাক গোড় কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় তাদের জ্যাঠতুতো বড় ভাই ধর্মেন রাজ গোড় এলাকাবাসীদের কাছ থেকে বারোশো টাকা চাঁদা তুলে পিনাকের চিকিৎসার জন্য। পিনাকের আরেক ভাই রামেশ্বর গোড় পিনাক কে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। ধর্মেন রাজ গোড় বড় ভাই হওয়ায় তাদের ভাইদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডা চূড়ান্ত ভাবে বাড়তে থাকায় রামেশ্বর এবং রিঙ্কু দুই ভাই মিলে ধর্মেনের উপর হামলা চালায়। শুধুমাত্র দুই ভাই নয় রিংকুর স্ত্রী ও এই হামলায় জড়িয়ে পড়ে ধর্মেন রাজকে মারপিট করে। তাদের অপর ভাই শুকলালও এসে ধর্মেনের উপর হামলা চালায়। এতে ধর্মেন রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে এসে ভর্তি হয়। এই ঘটনার পর ঘটনার স্থল থেকে রামেশ্বর পালিয়ে যায়। ধর্মনগর থানার পুলিশ এলাকায় তদন্ত করে তাদের অপর ভাই শুকলালকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। ধর্মনগর হাসপাতালে রিঙ্কু এবং ধর্মেন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top