News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল প্রদেশে লোকসভার পাশাপাশি উপনির্বাচনেও বিশাল ব্যবধানে বিজেপি জয়লাভ করবে: অনুরাগ ঠাকুর
Image

হিমাচল প্রদেশে লোকসভার পাশাপাশি উপনির্বাচনেও বিশাল ব্যবধানে বিজেপি জয়লাভ করবে: অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশে লোকসভার পাশাপাশি উপনির্বাচনেও বিশাল ব্যবধানে বিজেপি জয়লাভ করবে, এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বৃহস্পতিবার হিমাচল প্রদেশ সফরের তৃতীয় দিনে হামিরপুরের গান্ধী চকে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানেই তিনি একথা বলেন।

তিনি এদিন আরও বলেন, রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠিত হয়নি কারণ সেখানে এই দল একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। দেশের মধ্যে মহিলাদের ওপর হিংসার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজস্থানে। ছত্তিশগড়ে শুধু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাই সরকারি চাকরি পেতেন বলেও তিনি তোপ দাগেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেন, গত ১০ বছরে মোদী সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছেন। ৪ কোটি স্থায়ী বাড়ি, ১২ কোটি শৌচালয়, ১৩ কোটি মানুষকে কলের জল, ১১টি মা-বোনকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। ৮১ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য এবং ৬০ কোটি মানুষকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করেছে মোদী সরকার।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top