News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে সদর বি সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে
Image

অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে সদর বি সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় সদর বি-র। এই জয়ের সুবাদে সদর বি যথারীতি সেমিফাইনালের লক্ষ্যে আরও একধাপ এগোলো। তবে গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলার লক্ষ্যে সদর বি-এর ভাইটাল ম্যাচ রয়েছে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। বুধবারে তেলিয়ামুড়ায় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় সদর বি ৮ উইকেটে হোয়াইকে পরাজিত করেছে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪০.৪ ওভার খেলে ১৫১ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে দীপ্তনু দাস সর্বাধিক ৪৪ রান পায়। সদর বি-র সন্দীপন দাস ২৭ রানে তিনটি উইকেট এবং আকাশ দেবনাথ, অধিনায়ক অর্পণ ভট্টাচার্য ও দ্বিগবিজয় দেববর্মা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-বি বিশেষ করে আরিয়ান, সন্দীপনদের প্রশস্ত ব্যাটে সহজে দল জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৩৪.১ ওভার খেলে দুই উইকেট হারিয়ে সদর বি জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। আরিয়ান ৯৮ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭৪ রান সংগ্রহ করে। সন্দীপন ৯০ বল খেলে ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫৯ রান সংগ্রহ করে দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top