News Flash

  • Home
  • খেলা
  • জয়ের হ্যাটট্রিক করে উদয়পুর শেষ চারের লক্ষ্যে, বিলোনিয়াও জয়ী
Image

জয়ের হ্যাটট্রিক করে উদয়পুর শেষ চারের লক্ষ্যে, বিলোনিয়াও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক উদয়পুরের। পর পর তিন ম্যাচে জয়ের সুবাদে উদয়পুর সেমিফাইনালে পৌঁছার পথ অনেকটা সুগম করে নিয়েছে। গ্রুপের অপর খেলায় বিলোনিয়া পাঁচ উইকেটে সাব্রুমকে পরাজিত করেছে। শান্তির বাজারে বাইখোড়া স্কুল গ্রাউন্ডের খেলায় টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। ওপেনার শ্রীমন দেবনাথ ১১১ বল খেলে ১৫টি বাউন্ডারি সহযোগে ১০১ রান সংগ্রহ করে দলের স্কোরকার্ডে বড় স্কোর গড়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। ‌ সুবীর বৈদ্যের ৫২ রান এবং শানিত সাহার ৪৩ রানও উল্লেখযোগ্য জবাবে অমরপুরের ইনিংস শেষ হয় ৭৮ রানে, ৪৪.২ ওভার খেলে। উদয়পুরের শ্রীমন সাত রানে এবং কৃষান দাস দশ রানে তিনটি করে উইকেট পেয়েছে।

উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডের খেলায় টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ৩০.১ ওভার খেলে ৬৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে বিলোনিয়া ২৪.৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তপন ঘোষ বলে-ব্যাটে দারুন পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। সতীর্থ কৌশিক নমঃ ও সন্দীপ দেববর্মাও তিনটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top