News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় গভীর রাতে গাড়িতে দুসৃকতি হামলায় গুরুতর জখম দু’জন
Image

আঠারমুড়ায় গভীর রাতে গাড়িতে দুসৃকতি হামলায় গুরুতর জখম দু’জন

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ আগষ্ট৷৷ আবারও আঠারমুড়া পাহাড়ে মধ্যরাতে গাড়ি দাঁড় করিয়ে ভাঙচুর, লুটপাটের চেষ্টা চালায় দুসৃকতিরা৷ চালক ও তার সাথীকে মরাধরের ঘটনা যান চালকদের মধ্যে আতেঙ্কের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৪ মাইল এলাকায়৷
সংবাদে প্রকাশ, ১৮মুড়ায় একদল দুসৃকতির কবলে পড়ল ধলাই জেলার জেলা শাসকের কার্য্যালয়ের একটি গাড়ি৷ আহত হয় দুজন৷ জানা জায় গত শনিবার ধলাই জেলার জেলা শাসকের কার্য্যালয় থেকে কাজের উদ্দেশ্যে আগরতলায় আসে টিআর-০৫-বি-০৫৩৬ নম্বরের বোলেরো গাড়িটি নিয়ে আসা হয়৷ গাড়ির চালক বিশ্বজিৎ দেবনাথ (২৩), বাড়ি কচুছড়ায় ও তার সাথি গৌতম দেব (২১) বাড়ি জওহরনগরে৷ তারা দুজনই জেলা শাসকের অফিসের গাড়ি চালক৷ তাদের দুজনের খামখেয়ালীপনায় আগরতলা থেকে আমবাসা ফিরতে দেরী হয়ে যায়৷ নয়তো বা কোন অফিস কর্তার আদেশ মান্য করতেই সরকারী গাড়িটি দুসৃকতিদের কবলে পড়ে৷ শনিবার রাত আনুমানিক একটা নাগাদ প্রথমে দশ-বারো জনের একটি দুসৃকতি দল মুখে কালো কাপড় বাধানো অবস্থায় গাড়িটিকে গাছের বড় ডাল রাস্তায় ফেলে থামায়৷ গাড়িটি নিয়ে চালক পালাতে চাইতে গাড়ির হেডলাইট ভেঙ্গে দেয় দুসৃকতিরা৷ আক্রমণ চালায় টাক্কাল ও লাঠি দিয়ে৷ গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে৷ গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়৷ গাড়িটি রাস্তার পাশে খাদে পরে যায়৷ আহত হয় বিশ্বজিৎ ও তার সাথী গৌতম৷ কিন্তু কোন কিছু লট না করে গা ঢাকা দেয় এই দুসৃকতি দলটি৷
মধ্যরাতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ টরল দিতে গেলে তাদের গাড়ির সামনে দেখতে পায়৷ উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামী থানায়৷ এনিয়ে বড় ধরনের রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ৷ আসলেই কি কোন দুস্কতি দল হামলা চালিয়েছে গাড়িতে, নাকি বিশ্বজিতরা নাটক রচনা করছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে খোয়াই থেকে ছুটে আসেন জেলা পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী৷ এসডিপিও তেলিয়ামুড়া ভারপ্রাপ্ত শ্যামানন্দ শর্মা, তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ শংকর কর সহ ধলাই জেলার জেলা শাসকের কার্য্যালয়ের কর্মীরা৷ সারদিন ব্যাপী চলে তদন্ত৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কোন ক্লু বের করতে পারেনি৷ তবে কিছুদিন পর পর আঠারমুড়া পাহাড়ে দুসৃকতিদের হামালর ঘটনায় আতঙ্কে রয়েছেন যান চালকরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top