News Flash

  • Home
  • খেলা
  • এলটিভি-র বিজয় রথ থামলো গন্ডাছড়ায় ধর্মনগরকে হারিয়ে কৈলাশহর জয়ী
Image

এলটিভি-র বিজয় রথ থামলো গন্ডাছড়ায় ধর্মনগরকে হারিয়ে কৈলাশহর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  লংতরাইভ্যালির বিজয় রথ থামলো গন্ডাছড়ায়। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে সি গ্রুপের অপর খেলায় কৈলাশহর ৫ উইকেটে ধর্মনগর কে পরাজিত করেছে। কৈলাশহরের আর কে আই গ্রাউন্ডের খেলায় টস জিতে গন্ডাছড়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। জবাবে এলটিভি ৩৯.১ ওভার খেলে ১২৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। গন্ডাচড়ার রুহাল চাকমার ৭০ রান এবং রজত দাসের ৩৭ রান উল্লেখযোগ্য। ‌ তবে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দেবজিত দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় ধর্মনগর টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে কৈলাশহর ২৭.৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে সুব্রত দেব ৮১ বলে ১২ টি বাউন্ডারি মেরে একাশি রান সংগ্রহ করলেও অলরাউন্ডার অরিনজয় দাস তার ওভারঅল পারফরম্যান্সে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।‌ রাজদীপ সিনহা ও অনীক দেও ২টি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top