News Flash

  • Home
  • খেলা
  • মৌচাককে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শেষ সংহতির
Image

মৌচাককে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শেষ সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ।। কোয়ার্টার ফাইনালে খেলা আগের থেকেই নিশ্চিত হয়ে রয়েছে। এদিকে, জয় আবারও অধরা মৌচাক শিবিরের। টি আই টি মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সংহতি ক্লাবের মুখোমুখি হয় মৌচাক শিবির। ম্যাচে সংহতি শিবির ৯৯ রানের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাক শিবিরকে। টস ও জিতলো সংহতি। ম্যাচ ও জিতলো দল। প্রথমে ব্যাট করে সংহতি ক্লাব ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান দাড় করায় ১৫৩। ব্যাটে দলের হয়ে শ্রীদাম পাল ৩৯, সম্রাট সূত্রধর ৩৩, অরিন্দম বর্মণ ৩২, করন শাহ ১৭, রানা দত্ত ১৪ রানে নট আউট থেকে এই স্কোর গড়ে দলের জন্য। অতিরিক্ত দেয় ১২ রানের পুঁজি। বলে মৌচাকের হয়ে একটি করে উইকেট নেয় বিশাল খোকার, রোহন বিশ্বাস, রিয়াদ হোসেন ও গোবিন্দ শর্মারা। পাল্টা খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মৌচাক দল। এই অবস্থায় উইকেট আগলে বিশাল খোকার ২৩, দেবাংশু দত্ত ৮, গোবিন্দ শর্মা ৭, রান করলে ও আর কেউই উইকেটে জমতে পারেনি। সুবাদে ১১.১ ওভারেই সব উইকেট হারিয়ে ৫৪ রানে থেমে গেল মৌচাকের রানের দৌড়। বলে সংহতির পক্ষে চিরঞ্জিত পাল ১৮ রানে ৫টি, অমিত আলী ৬ রানে ৩টি, অমরেশ দাস ৮ রান দিয়ে ২ টি উইকেট হাসিল করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top