News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি শিখদের পাশে সবসময় দাঁড়িয়েছে: মোদী
Image

বিজেপি শিখদের পাশে সবসময় দাঁড়িয়েছে: মোদী

পিলিভিট, ৯ এপ্রিল (হি. স.): পিলিভিটের জনসভা থেকে আরও একবার শিখদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সিএএ-র মাধ্যমে প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এদেশে চলে আসা শিখ শরণার্থীদেরও আজীবন ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

মোদী বলেন যে, বিজেপি সরকার শিখ সম্প্রদায়ের পাশে আছে। বিজেপি সরকার কর্তারপুর করিডর খুলে দিয়েছে। আজ লক্ষ লক্ষ ভক্ত কর্তারপুর সাহিব করিডোর দিয়ে পূজার্চনা করতে যান এবং এটি বিজেপি সরকারের জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, এছাড়াও বিজেপি সরকার লঙ্গরের সামগ্রী থেকে জিএসটি উঠিয়ে দিয়েছে বিজেপি সরকার। বিজেপি বীর বাল দিবস উদযাপন করে এবং সাহিবজাদাদের শৌর্য ও সাহসিকতাকেও সম্মান জানায়। বিজেপি গুরু নানকের ৫৫০তম আবির্ভাব দিবস, গুরু তেগ বাহাদুরের ৪০০তম আবির্ভাব দিবস এবং গুরু গোবিন্দ সিং-এর ৩৫০তম আবির্ভাব দিবস সহ শিখদের সকল উৎসবই দেশে ও বিদেশে আড়ম্বরের সঙ্গে পালন করেছে।

তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, আজ কংগ্রেসের সঙ্গে যে সমাজবাদী পার্টি জোট বেঁধেছে, ১৯৮৪ সালে সেই কংগ্রেসই দাঙ্গায় উসকানি দিয়ে শিখদের গণহত্যায় প্ররোচিত করেছিল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top