News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে ব্যাপক অভিযান ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেইল্যান্স এবং ভিডিও সার্ভেইল্যান্স টিমের
Image

ডিমা হাসাওয়ে ব্যাপক অভিযান ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেইল্যান্স এবং ভিডিও সার্ভেইল্যান্স টিমের

হাফলং (অসম), ৮ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিনিষেধ মেনে চলেছেন কিনা, তা নিশ্চিত করতে ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ফ্লাইং স্কোয়াড টিম, স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম এবং ভিডিও সার্ভেইল্যান্স টিম নিযুক্ত করেছেন।

এই টিমগুলোকে দুটি জোনে ভাগ করা হয়েছে। হাফলং, হারাঙ্গাজাও, মাহুর, মাইবাং এবং লাংটিং নিয়ে একটি জোন এবং যেখানে জোন দুটি পুলিশ স্টেশনগুলির উমরাংসো, দিয়ুংমুখ এবং দিহাঙ্গি নিয়ে হচ্ছে দ্বিতীয় জোন। তিনটি করে দল প্রতিদিনের ভিত্তিতে ওই সব অঞ্চলে আদৰ্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে। পুলিশ কর্মকর্তা ও ভিডিওগ্রাফারদের সমন্বয়ে গঠিত ফ্লাইং স্কোয়াড দলগুলোর নেতৃত্বে রয়েছেন একজন কার্যনির্বাহী দণ্ডাধীশ। অবৈধ নগদ টাকার লেনদেন, মদ বিতরণ, ভোটারদের প্রলোভিত করা যায়, এমন সন্দেহযুক্ত অন্য কোনও সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা সে সব বিষয়ে নজরদারি রাখছে ওই টিমগুলি।

এসএসটি দলগুলি তাদের এলাকায় নগদ টাকা, অবৈধ মদ, যে কোনও সন্দেহজনক সামগ্রী বা অস্ত্র বহনের গতিবিধির উপর নজর রাখতে চেকপোস্ট স্থাপন করেছে। তাছাড়া স্ট্যাটিক নজরদারি দলের অবস্থানগুলি পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে যে কোনও গতিবিধির উপর নজরদারি রাখার জন্য। ভিডিও সার্ভেইল্যান্স দলগুলিকে রাজনৈতিক দলগুলির সমাবেশ ও জনসভা এবং রাজনৈতিক দলগুলির ব্যয় সংক্রান্ত ভিডিওগ্রাফির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ডিমা হাসাও জেলায় আদর্শ নির্বাচন আচরনবিধি লঙ্ঘন হওয়ার খবর নেই।

Releated Posts

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top