News Flash

Image

বিরোধীদের অপরাধনামা প্রকাশ করলো বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: সিপিআইএম এবং কংগ্রেসকে অশুভ জোট হিসেবে আখ্যায়িত করে তাদের অপরাধনামা প্রকাশ করল প্রদেশ বিজেপি। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে কংগ্রেস এবং
সিপিএম এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাদের অশুভ জোট হিসেবে আখ্যায়িত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন তিনি বলেন কংগ্রেস বিভাজনের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এদিনের এই অপরাধনামা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আরো বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কংগ্রেস দল ভারতের শাসন ক্ষমতায় ছিল। আর এই সময় কালে সবথেকে বেশি উপেক্ষিত হয়েছে উত্তর পূর্বাঞ্চল। বিভাজনের রাজনীতি করে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চল কে বারবার রক্তাক্ত করে তুলেছে। আসাম,মনিপুর ,সিকিম সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে আছে কংগ্রেসের নাম।

তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের কাছে এক আদর্শবান, নীতিবান পুরুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তিনি এখন হাত চিহ্নে ভোট চেয়ে রাস্তায় নামছেন। এর থেকে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। এ দিন রাজ্যের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন ২০১৮ সালের পর থেকে রাজ্যে রাজনৈতিক খুন হয়নি। কিন্তু কমিউনিস্টদের আমলে, কংগ্রেসের আমলে রাজনৈতিক সন্ত্রাস স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন ২০১৮ সালের আগে ১১ জন বিজেপি কর্মীকে খুন খতে হয়েছিল। বহু কার্যকর্তার উপর আক্রমণ করা হয়েছিল। কমিউনিস্টদের দ্বারাই এই খুনগুলি সংঘটিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন অতীত জেনে রাজ্যের সাধারণ নাগরিক উন্নয়নের লক্ষ্যে বিজেপির পক্ষেই ভোট দেবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, ড: অশোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।

Releated Posts

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top