ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট। রাইহান আহমেদ আরমানের অলরাউন্ড পারফরম্যান্স। তাতে জয় পেলো এন সি আই। ৩২ রানে পরাজিত করলো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত আন্ত: স্কুল ক্রিকেটে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে এন সি আই টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেম ৯১ রান করে। দলের পক্ষে রাইহান আহমেদ আরমান ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শুভপ্রতীক দাস ৭ রানে,দিবাকর দাস ৮ রানে, রাজ দেবনাথ ১১ রানে এবং নীলাশিষ মিদার ১৮ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ৫৯ রান করতে সক্ষম হয় মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে শুভপ্রতীক দাস ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে।

সোনামুড়ায় ক্রিকেট : জয় অব্যাহত রাখলো এনসিআই
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















