News Flash

  • Home
  • খেলা
  • ডিভাইন কালচারাল হাব আয়োজিত আর্ম রেসলিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
Image

ডিভাইন কালচারাল হাব আয়োজিত আর্ম রেসলিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনায় শনিবারে আগরতলায় এক আর্ম রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মূলত: ডিভাইন কালচারাল হাব-এর রামনগরস্থিত সেন্টারের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশিত সংখ্যক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে সিদ্ধার্থ দেববর্মা এবং সিনিয়র বিভাগে জয়দীপ কলই চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক ফেডারেশনের আন্তর্জাতিক জাজ তথা ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তনয় দাস বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির ভাষণে শ্রীদাস এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করায় আয়োজক সাগ্নিক দেব এবং তার পুরো টিমের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করে রাজ্যের সকল স্পোর্টস ইউনিট দের এরকম প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়ারদের উৎসাহিত করার আহবান করেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top