News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে আজও ৭ জেলায় ৭ ম্যাচ
Image

অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে আজও ৭ জেলায় ৭ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দ্বিতীয় দিন। অনেকটা শনিবার প্রথম দিনের মতোই আগামীকালও ৭ জেলার সাত মাঠে সাতটি ম্যাচ অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের। রাজ্যজুড়ে ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের। এক কথায়, আগামীকালও সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচে ১৪টি দল মাঠে নামছে প্রথম দিনের মতোই। তেলিয়ামুড়ায় খোয়াই দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে সোনামুড়া ও সদর-এ পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে মোহনপুর খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। ধর্মনগরে গন্ডাছড়া ও কমলপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে লং তরাই ভ্যালি ও কৈলাশহরের খেলা। উদয়পুরে অমরপুর খেলবে শান্তির বাজারের বিরুদ্ধে। শান্তিরবাজারে উদয়পুর ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। ১৭ এপ্রিল পর্যন্ত গ্রুপ লীগের খেলা চলবে। চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে পৌছুবে। ইতোমধ্যে প্রথম দিনের খেলায় সদর বি, সদর এ, মোহনপুর, লংতরাইভ্যালি, কৈলাশহর, উদয়পুর এবং বিলোনিয়া নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয়ে এক ধাপ এগিয়ে রয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026

প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের

নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…

ByByNews Desk Jun 7, 2026

টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের

মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…

ByByNews Desk Jun 7, 2026

একমাত্র টেস্ট: রাহুল-গিলের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতের দাপট ৩৬৮/৩

নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল-এর দুর্দান্ত শতরান, পাশাপাশি বি. সাই সুধারসান-এর…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top