News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির জন্য প্রথমা ও দ্বিতীয়া স্ত্রীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
Image

সম্পত্তির জন্য প্রথমা ও দ্বিতীয়া স্ত্রীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ স্বামীর সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে প্রথম পক্ষের স্ত্রীকে রক্তাক্ত করল দ্বিতীয় পক্ষের স্ত্রী৷ আহত স্ত্রী সুফিয়া খাতুন৷ স্বামীর নাম সবুজ মিয়া৷ অভিযুক্ত দ্বিতীয় পক্ষের স্ত্রী মনেয়া খাতুন৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন সুফিয়া৷ শুক্রবার রাতে মেলাঘরে এই মারধরের ঘটনাটি ঘটেছে৷ সুফিয়ার পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত মনেরা খাতুনকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ জানা গিয়েছে, গত কুড়ি বছর আগে সবুজ মিয়া বিয়ে করে সুফিয়া খাতুনকে৷ বছর দু’য়েক আগে মনেরা খাতুন নামে আরেক মহিলাকে বিয়ে করে সবুজ৷ তার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়শই সুফিয়া ও মনেয়ার মধ্যে বিবাদ হতো৷ শুক্রবার সন্ধ্যায় ফের তাদের মধ্যে ঝামেলা হয়৷ তখন মনেরা ও তার বাবার বাড়ির লোকজন সুফিয়াকে দা লাঠি দিয়ে হামলা করে৷ তাতে সুফিয়া গুরুতর আহতচ হয়৷ ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top