News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন হতে দেয় নি : বিপ্লব
Image

ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন হতে দেয় নি : বিপ্লব

আগরতলা, ৬ এপ্রিল: ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুন হতে দেয় নি। সিপিএমের রাজত্বে বহু কংগ্রেস কর্মীর খুন হয়েছিল। আজ আনন্দনগর ময়দানে নির্বাচনী সমাবেশে এমনটাই দাবি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। তাই শক্তিশালী রাষ্ট্র নির্মাণের জন্য নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।

তাঁর কটাক্ষ, ত্রিপুরায় কমিউনিস্ট অস্তিত্ব বাঁচানোর স্বার্থে কংগ্রেসের সাথে আঁতাত করেছে। কিন্তু কেরলে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। কেরলে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট প্রার্থী ঘোষণা করেছে। এই হল কংগ্রেস ও কমিউনিস্টের আসল চরিত্র।

এদিন তিনি আরও বলেন, সিপিএমের রাজত্বে বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া হয়েছেন, বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন। আজ রাজ্যে বামগ্রেসের মিতালি হয়েছে। ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী প্রতিদ্ধন্দিতা করবেন।

তাঁর কথায়, সিপিএম কখনো মহিলাদের সম্মানের চোখে দেখত না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনির্ভর করতে প্রায়স চালিয়ে যাচ্ছেন। বিজেপি সরকারের কাছে সবচেয়ে বেশি মহিলা কর্পোরেটর ,সংসদ,বিধায়ক রয়েছে। সিপিএম ও কংগ্রেসের কাছে মহিলাদের কোনো স্থান নেই।

তাঁর কথায়, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই মিছিলে সমস্ত কংগ্রেস ও কমিউনিস্টের নেতা কর্মীরা ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ত্রিপুরার ৪ বারের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ, মানিক সরকার অবৈধ জোটের পক্ষে নেই।

তাঁর কটাক্ষ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার কমিউনিস্ট করে এসেছেন।যাঁরা সারা জীবন ধরে কাস্তি হাতুড়িতে ভোট দিয়েছেন, তাঁরা কিভাবে এখন হাত চিহ্নে ভোট দেবেন। তাদের এর চেয়ে দুর্দিন আর কি হতে পারে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top