News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ, সাত জেলায় সাত ম্যাচ
Image

অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট শুরু আজ, সাত জেলায় সাত ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। এবার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের পালা। আগামীকাল থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট শুরু হচ্ছে। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপের দলগুলি হলো সদর-বি, তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই। বি-গ্রুপের দলগুলি হলো সদর-এ, বিশালগড় মোহনপুর, সোনামুড়া, জিরানিয়া। সি-গ্রুপের দলগুলি হল ধর্মনগর, কৈলাশহর, কমলপুর, লংতরাইভ্যালি, গন্ডাছড়া।

ডি-গ্রুপের দলগুলি হলো উদয়পুর, বিলোনিয়া, শান্তিরবাজার, অমরপুর, সাব্রুম। আগামীকাল সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচ। ১৪টি দল মাঠে নামছে প্রথম দিনেই। তেলিয়ামুড়ায় সদর-বি দল খেলবে আমবাসার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে জিরানিয়া ও সদর-এ পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে মোহনপুর খেলবে সোনামুড়ার বিরুদ্ধে। ধর্মনগরে লংতরাইভ্যালি ও ধর্মনগর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে কমলপুর ও কৈলাশহরের খেলা। উদয়পুরে সাব্রুম খেলবে উদয়পুরের বিরুদ্ধে। বিলোনিয়ায় শান্তিরবাজার ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। ১৭ এপ্রিল পর্যন্ত গ্রুপ লীগের খেলা চলবে। চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে পৌছুবে। ২১ ও ২২ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ ২৪ ও ২৫ এপ্রিল, হবে দুই দিনের ম্যাচ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top