News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪-এর ভোট বিহার ও ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত নির্ধারক : প্রধানমন্ত্রী
Image

২০২৪-এর ভোট বিহার ও ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত নির্ধারক : প্রধানমন্ত্রী

জামুই, ৪ এপ্রিল (হি.স.): এবারের লোকসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ২০২৪-এর ভোট বিহার ও ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত নির্ধারক। প্রধানমন্ত্রীর কথায়, এই নির্বাচন বিকশিত বিহারের স্বপ্ন পূরণের নির্বাচন। এই নির্বাচন একটি বিকশিত ভারতের সংকল্পকে শক্তিশালী করার নির্বাচন। বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিহারের জামুইয়ে এক নির্বাচনী জনসভা করেন। এই জনসভায় তিনি বলেছেন, “একদিকে এনডিএ সরকার রয়েছে, যারা নতুন শিল্প স্থাপনের কথা বলে। অপরদিকে রয়েছে সেই সমস্ত মানুষ, যাঁদের পরিচয় অপহরণ শিল্পের সঙ্গে। একদিকে এনডিএ সরকার, যারা সৌরবিদ্যুৎ এবং এলইডি লাইটের কথা বলে। অন্যদিকে, এই অহঙ্কারী জোটের লোকজন, যারা বিহারকে লণ্ঠন যুগে রাখতে চায়।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস-আরজেডি বিহার ও বিহারীদের অহঙ্কারকে অপমান করেছে। কংগ্রেস এবং আরজেডিই কর্পুরী ঠাকুরকে অপমান করেছিল। সম্প্রতি আমাদের সরকার বিহারের গৌরব কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দিয়েছে, তখনও এই লোকজন এর বিরোধিতা করেছিল।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top