News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমে তৃণমূল প্রার্থীর বিজয় কামনায় তারাপীঠ মন্দিরে পুজো অভিষেকের
Image

বীরভূমে তৃণমূল প্রার্থীর বিজয় কামনায় তারাপীঠ মন্দিরে পুজো অভিষেকের

বীরভূম, ৩ এপ্রিল (হি.স) : তারাপীঠ মন্দিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের জয় প্রার্থনা করলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি ওই লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে মন্দিরে যান। সেখানে পূজার্চনা করেন। এদিন তিনি শতাব্দীর জয় নিয়ে ১০০ শতাংশ আশা প্রকাশ করেন।

পরে তিনি বীরভূমের কোর কমিটি বৈঠকে যোগ দেন। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিকাশ রায়চৌধুরি, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ এবং অভিজিৎ সিংহ। আমন্ত্রিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। তাঁরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার দুই লোকসভা কেন্দ্রের ১৯২ কর্মীও।অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটির বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, ”ভোটের ফলের উপর দলীয় পদের প্রোমোশন-ডিমোশন নির্ভর করছে। কোন ব্লক সভাপতির কী অবস্থা তা আমি প্রকাশ্যে বলে লজ্জা দিতে চাই না। দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব রেয়াত করা হবে না। বীরভূমের আসন অত্যন্ত গুরুত্বপূর্ন।”

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top