News Flash

  • Home
  • দেশ
  • বহরমপুরে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় শুভেন্দু
Image

বহরমপুরে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় শুভেন্দু

মুর্শিদাবাদ, ৩ এপ্রিল (হি.স) : মুর্শিদাবাদ জেলায় এবার বিশেষ নজর থাকবে রাজ্যবাসীর। একদিকে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী। অন্যদিকে সিপিআইএম থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে রাজ্য সম্পাদক মোঃ সেলিমকে। তাই তৃণমূল বা বিজেপি কেউই সহজে এই আসন হাতছাড়া করতে চায় না। এদিকে বহরমপুর লোকসভায় তৃণমূল ক্রিকেটার ইউসুফ পাঠান কে প্রার্থী করে চমক দিয়েছে। আর সেকারণেই বিজেপিও পিছিয়ে থাকতে নারাজ।

বুধবার বিকেলে বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক গৌরী শংকর ঘোষ এর সমর্থনে নির্বাচনী প্রচারে বহরমপুর টেক্সটইল কলেজ মোড়ে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির বিজয় সংকল্প যাত্রা মধ্যে দিয়ে মানুষের সমর্থন নিতে হাজির ছিলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধায়ক গৌরী শংকর ঘোষ, বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top