News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের ফিরিয়ে নিতে মিজোরাম সরকারকে সময় বেঁধে দিল কেন্দ্র
Image

শরণার্থীদের ফিরিয়ে নিতে মিজোরাম সরকারকে সময় বেঁধে দিল কেন্দ্র

NaisingParaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ কাঞ্চনপুরে আশ্রিত রিয়াং শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনে মিজোরম সরকারকে আবারো সময় বেঁধে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আগামী নভেম্বর থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য মিজোরাম সরকারকে মন্ত্রক নির্দেশ দিয়েছে৷ এবিষয়ে বৃহস্পতিবার মহাকরণে মুখ্য সচিব যশপাল সিং জানান, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে একটি একশন টেকেন রিপোর্ট মিজোরাম সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিয়েছে৷ সে মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিয়াং শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে৷
মুখ্যসচিব এদিন বলেন, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে মিজোরাম সরকারের একশন টেকেন রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উদ্যোগে দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে মিজোরাম সরকারের সাথে নানা জটিলতা নিয়ে আলোচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ ঐ বৈঠক থেকেই মিজোরাম সরকারকে প্রত্যাবর্তন প্রক্রিয়া আগামী নভেম্বর থেকেই শুরু করার নির্দেশ দিয়েছে৷ একবার প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হলে তাতে মাস তিনেক সময় লাগতে পারে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
এদিকে, রিয়াং শরণার্থীদের দাবিগুলির প্রসঙ্গে মুখ্যসচিব জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের সমস্ত দাবি পূরণ করার বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া এর আগেও কয়েকবার শুরু হয়েছিল৷ কিন্তু নানা জটিলতার কারণে সেই প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়৷ কারণ, রিয়াং শরণার্থীদের এক বিরাট অংশ মিজোরামে ফিরে যেতে চাইছিলেন না৷ রিয়াং শরণার্থীদের দাবি, মিজোরামে তাদের নিরাপত্তা, বাসস্থান এবং রোজগারের বিষয়টি সুনিশ্চিত না করা হলে তাঁরা ফিরে যাবেন না৷ এসমস্ত জটিলতার কারণে উদ্যোগ নিয়েই থমকে যায় প্রত্যাবর্তন প্রক্রিয়া৷ কয়েক দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সত্যেন গর্গ রাজ্যে এসে কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের সাথে নানা বিষয় নিয়ে বৈঠক করেন৷ তাঁদের প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে মিজোরাম সরকারের সাথেও আলোচনা করেন৷ তাতে, মিজোরামে প্রত্যাবর্তনের বিষয়ে রিয়াং শরণার্থীদের দাবী-দাওয়া সহ অন্যান্য দিক খতিয়ে দেখে মিজোরাম সরকারকে একটি এ্যকশন রিপোর্ট পেশ করতে বলেন তিনি৷ ফলে, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা নির্দেশ দিলেও মাঝ পথে তা থমকে যাবে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top