News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ট্রাকের ধাক্কায় নিহত বৃদ্ধ, মনুতে দুই গাড়িতে সংঘর্ষে জখম সাত
Image

খোয়াইয়ে ট্রাকের ধাক্কায় নিহত বৃদ্ধ, মনুতে দুই গাড়িতে সংঘর্ষে জখম সাত

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, খোয়াই, আগরতলা, ৩ আগস্ট ৷৷ মাটি-বালি-ইট বোঝাই গাড়ীগুলির বেপরুয়া গতি একে একে নিচ্ছে নিষ্পাপ কত শত প্রাণ৷ অত্যন্ত নির্মমভাবে পথের বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ, কাতারে কাতারে নিরীহ মানুষ৷ ফের একবার ট্রিপার গাড়ীর ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির৷ বুধবার সকালে সাড়ে নয়টা নাগাদ খোয়াই থানাধীন পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূহনীতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার বিবরন দিতে গিয়ে প্রতক্ষদর্শীরা জানান, নিজ বাড়ী দেউলিয়াটিলা থেকে পহরমুড়া বাজারের দিকে আসছিলেন অধীর চন্দ্র নাথ নামে ঐ ব্যক্তি৷ উনার বয়স হয়েছিল ৭৫ বছর৷ বুধবার সকালে সাইকেলে চেপে পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূহনীতে আসতেই দ্রুতগতি সম্পন্ন একটি ট্রিপার গাড়ী তাকে ধাক্কা দেয়৷ ট্রিপার গাড়ীর নম্বর টিআর-০৪-১৮৮৭৷ প্রত্যক্ষদর্শীদের মতে অত্যন্ত বেপরুয়াভাবে ও দ্রুত গতিতেই আসছিল ট্রিপার গাড়ীটি৷ আর এই নিয়ন্ত্রনহীন বেপরুয়া গতিই কেড়ে নিল অধীর চন্দ্র নাথের তরতাজা প্রাণ৷ শেষে উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা অধীর বাবুকে মৃত বলেই ঘোষনা করেন৷ বুধবারই ময়না তদন্ত শেষে অধীর চন্দ্র নাথের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে৷
খোয়াইতে ট্রিপার গাড়ী বা বালি, মাটি, ইট বোঝাই গাড়ীগুলি অধিক কামাইয়ের জন্য সকাল থেকে অধিক রাত অবধি শহরের ব্যস্ততম রাস্তার উপর দিয়েই বেপরুয়া গতিতে যাতায়াত করে৷ তাও আবার আরক্ষা প্রশাসনের নাকের ডগা দিয়ে৷ ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে তামশা দেখে৷ কারন এতো আর বাইক নয়, যে পেছন পেছন ধাওয়া করবে৷ তাছাড়া কি শহর কি গ্রাম, রাস্তার উপর দিয়ে বেপরুয়া গতিতে সবসময় চলাচল করা এই সমস্ত গাড়ীগুলির নেই কোন বৈধ কাগজপত্রও৷ কেবল মাত্র থানা বাবুদের সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই ব্যস্ততম সড়কের উপর দিয়ে বহাল তবিয়তে চলাচল করছে বৈধ কাগজপত্রহীন গাড়ীগুলি৷ তাও বুক উঁচু করে৷ যার ফলে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও নিত্যদিনই ঘটে চলছে যান দুর্ঘটনা৷ আরক্ষা প্রশাসনের চরম উদাসীনতায় আরও একবার একটি নিষ্পাপ প্রাণ ঝড়ে গেল৷ ৭৫ বছর বয়সী অধীর চন্দ্র নাথের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে৷ শীঘ্রই বেপরুয়া যান চলাচলের একটি বিহিত চাইছেন জনসাধারন৷
এদিকে আগরতলায় কংগ্রেসের সমাবেশে যোগ দিতে আসার সময় মনুতে দুই গাড়িতে সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সাতজন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top