News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের
Image

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার জারি করা এক শোকবার্তায় তিনি বলেন, ড. পাটিলের প্রয়াণের খবর তাঁকে গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত করেছে।

শোকবার্তায় মানিক সরকার উল্লেখ করেন, ড. ডি. ওয়াই. পাটিল শুধু ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালই ছিলেন না, তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির একজন আন্তরিক শুভানুধ্যায়ী ছিলেন। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ত্রিপুরার উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকারের সহযোগিতা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এবং এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণে পিছপা হননি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় যাঁরা ড. পাটিলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, তাঁরা তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও রাজ্যের প্রতি দায়বদ্ধতার কথা কখনও ভুলতে পারবেন না। তাঁর অবদান ত্রিপুরার মানুষের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

ড. ডি. ওয়াই. পাটিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মানিক সরকার তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top