News Flash

  • Home
  • দিনের খবর
  • মুজফ্ফরপুর থেকে পাননি টিকিট, বিজেপি ছেড়েই কংগ্রেসে সামিল অজয় নিশাদ
Image

মুজফ্ফরপুর থেকে পাননি টিকিট, বিজেপি ছেড়েই কংগ্রেসে সামিল অজয় নিশাদ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): বিহারের মুজফ্ফরপুর লোকসভা আসন থেকে টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন, আর মঙ্গলবারই কংগ্রেস যোগ দিলেন অজয় নিশাদ। মঙ্গলবারই বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেন নিশাদ, বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন তিনি। আর এদিনই দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার উপস্থিতিতে কংগ্রেস যোগ দিয়েছেন অজয় নিশাদ। পবন খেরা ও অন্যান্য কংগ্রেস নেতারা তাঁকে হাত শিবিরে স্বাগত জানান।

মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ অজয় নিশাদ লিখেছেন, “শ্রদ্ধেয় জে পি নাড্ডাজি বিজেপির বিশ্বাসঘাতকতায় আমি হতবাক, আমি দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।” উল্লেখ্য, মুজফ্ফরপুরের বর্তমান সাংসদ হলেন অজয় নিশাদ, এবার তাঁকে আর ভোটে লড়ার টিকিট দেয়নি বিজেপি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন তিনি। দল ছেড়েই এদিন তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top