News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভিস্তারার উড়ান বাতিলের বিষয়টিতে নজর রাখছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক
Image

ভিস্তারার উড়ান বাতিলের বিষয়টিতে নজর রাখছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি. স.): ভিস্তারার উড়ান বাতিলের বিষয়টিতে নজর রাখছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। সূত্রের খবর, ভিস্তারার এত উড়ান বাতিল নিয়ে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে।

জানা গেছে, কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক এ নিয়ে ইতিমধ্যেই ভিস্তারার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অন্যদিকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা যেন ফ্লাইটের স্টেটাস দেখে নেন। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে, বিমান বাতিল হলেও ডিজিসিএ–র নিয়ম অনুযায়ী যাত্রীদের জন্য বিকল্প ব্যাবস্থা করতে হবে।

উল্লেখ্য, ভিস্তারা এয়ারলাইন্সে পাইলট সঙ্কটের জেরে মঙ্গলবার সকালে দেশ জুড়ে ভিস্তারার ৩৮টি বিমান বাতিল হয়েছে। এখনও অবধি মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি এবং ১১টি বিমান বাতিল হয়েছে বেঙ্গালুরু থেকে। প্রসঙ্গত, সোমবারই ৫০টির বেশি বিমান বাতিলের পাশাপাশি ১৬০টি বিমান দেরিতে উড়েছিল। জানা যাচ্ছে, সম্প্রতি ভিস্তারা সংস্থার তরফে কর্মীদের জন্য নয়া বেতন কাঠামো তৈরি হয়েছে। তাতেই ক্ষুব্ধ সংস্থার সঙ্গে যুক্ত কর্মী ও পাইলটরা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একসঙ্গে ছুটি নিয়েছেন অনেক পাইলট।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top