News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডা ঘরে বসে নয়, কাজ করতে হবে বাইরে বেরিয়ে ঃ মুখ্যমন্ত্রী
Image

ঠান্ডা ঘরে বসে নয়, কাজ করতে হবে বাইরে বেরিয়ে ঃ মুখ্যমন্ত্রী

CM REVIEWনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ আগস্ট৷৷ ঠান্ডা ঘরে বসে নয়, কাজ করতে হবে বাইরে বেরিয়ে৷ জেলা এবং মহকুমাগুলির সমস্ত কাজ এবং খঁুটিনাটি বিষয় নজরে রাখতে হবে৷ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ সময়ের কাজ সময়ের মধ্যে সমাপ্ত করার পাশাপাশি কাজের গুণাবলী এবং উৎকর্ষতা বজায় রাখার দিকে বিশেষভাবে নজর দিতে হবে৷ মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসে জেলা ও মহকুমা আধিকারিকদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতে কাজের নিরিখে জনগণের সন্তুষ্টিতে অনেকটাই ঘাটতি রয়েছে৷ সে বিষয়টি উপলব্ধি করতে পেরে গত কয়েকদিন ধরে জেলাওয়াড়ি পর্যালোচনা সভা করছেন মুখ্যমন্ত্রী৷ এদিন, ঊনকোটি জেলায় পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে কাজের শ্লথতা মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় জেলা ও মহকুমা স্তরের পদস্থ আধিকারিকদের৷ প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় বহু অভিযোগ উঠে৷ বিশেষ করে জেলাস্তরের পদস্থ আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে প্রকল্পের খোঁজ খবর নিয়ে থাকেন৷ যার কারণে কাজের গুণমান এবং উৎকর্ষতা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়৷
এদিন পর্যালোচনা সভায় ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসককে বিভিন্ন প্রকল্পের কাজের স্থলে গিয়ে কাজকর্মের খোঁজখবর নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সর্বোপরি জেলাশাসক সমস্ত কাজের উপর নজরদারি রাখলেও বিভিন্ন সময়ে প্রকল্পস্থলে গিয়ে তদারকি করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন৷ কোন কাজ সময় মতো শেষ না হলে, তার অজুহাত বরদাস্ত করা হবে না বলেও জেলা ও মহকুমাস্তরের পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে হঁুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ১৭টি লাইন দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছ থেকে দপ্তরের বিভিন্ন কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি৷ তাতে যে বিষয়টি উঠে এসেছে তা হল, যখনই কোন সমস্যা সামনে আসবে জেলাশাসকের পরামর্শে তৎক্ষণাৎ তা সংশোধন করতে হবে৷ এদিন মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনগণের স্বার্থে প্রকল্প বাস্তবায়নে সঠিক দায়িত্ব সকলকেই পালন করতে হবে৷
এদিকে, জেলাস্তরে, মহকুমাস্তরে বিভিন্ন কাজের বিষয়ে জেলাশাসককে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কোন এলাকায় সমস্যা দেখা দিলে জনগণকে সাথে নিয়ে সভা আয়োজিত করে তার সমাধান করতে হবে৷ এদের পাশাপাশি জেলা পরিষদকেও সমানভাবে দায়িত্ব পালন করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও মুখ্যসচিব যশপাল সিং উপস্থিত ছিলেন৷ এদিকে গতকাল জেলা ও মহকুমাপুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ ঐ বৈঠকে রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ উপস্থিত ছিলেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top