News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের ট্রেকে পা আটকে গুরুতর জখম এক যাত্রী
Image

রেলের ট্রেকে পা আটকে গুরুতর জখম এক যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ রেল ট্রেকে পা আটকে যাওয়ায় গুরুতর জখম হলেন এক যাত্রী৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আগরতলা স্টেশনে৷ যদিও বর্তমানে ঐ যাত্রী সুস্থই রয়েছেন৷ সংবাদে প্রকাশ, রবিবার রাত দশটা নাগাদ শিলচর থেকে আগরতলা স্টেশনে আসে রেলটি৷ ঐ রেলের যাত্রী সোনামুড়ার বাসিন্দা শহিদুল ইসলাম স্টেশনে হাটার সময় আচমকা তার পা লোহার পাটাতনের ট্রেকের ফাঁকে ঢুকে যায়৷ অনেক চেষ্টা করেও তিনি পা বের করতে পারেননি৷ বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আসতেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীদের৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বহু চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে রেলের কর্মীরা গ্যাসের কাটার দিয়ে পাটাতন কেটে শহিদুলকে উদ্ধার করেন বলে সংবাদ সুত্রে জানা গিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top