News Flash

Image

দুদিনের সফরে জয়পুরে পৌঁছেছেন অমিত শাহ

জয়পুর, ৩১ মার্চ (হি.স.) : দুদিনের সফরে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তিনি জয়পুরে পৌঁছন। দুপুর ২টো নাগাদ জয়পুর বিমানবন্দরে পৌঁছলে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তাঁকে স্বাগত জানান। সিকারে রোড শো দিয়ে রাজস্থানে নির্বাচনী প্রচার শুরু করবেন শাহ।

বিমানবন্দর থেকে সরাসরি জওহর সার্কেলে অবস্থিত হোটেলে পৌঁছন শাহ। সেখানে তিনি চুরু, ঝুনঝুনু, করৌলি-ধোলপুর, নাগৌর এবং দৌসার ৫ টি লোকসভা আসনের কোর কমিটির যৌথ বৈঠক করবেন। বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনা হবে। জানা গেছে, বৈঠকে উপস্থিত থাক‍বেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্য সভাপতি সিপি জোশী, রাজ্য নির্বাচনের ইনচার্জ বিনয় সহস্ত্রবুদ্ধে, সহ-ইনচার্জ বিজয়া রাহাতকর, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী, ডক্টর প্রেম বৈরওয়া এবং বিরোধী দলের প্রাক্তন নেতা রাজেন্দ্র সিং রাঠোর।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top