News Flash

  • Home
  • Uncategorized
  • পঃ জলেফায় দুই সিপিএম পঞ্চায়েত সদস্যের ইস্তফা
Image

পঃ জলেফায় দুই সিপিএম পঞ্চায়েত সদস্যের ইস্তফা

CPIMনিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১ আগষ্ট৷৷ স্বজন পোষণ ও দুর্নীতির প্রতিবাদ করে পঞ্চায়েত থেকে সদস্যপদে ইস্তফা দিলেন সিপিএমের দুই নির্বাচিত জনপ্রতিনিধি৷ ঘটনা সাব্রুম মহকুমার উত্তর পশ্চিম জলেফা গ্রামে৷
সংবাদে প্রকাশ, ঐ গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধি অরুণ দেবনাথ এবং হাইসুকল পাড়ার সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধি রাখাল দেবনাথ সোমবার স্থানীয় বিডিওর কাছে তাঁদের ইস্তফা পত্র তুলে দিয়েছেন৷ একই সঙ্গে তাঁরা পঞ্চায়েত প্রধানকেও ইস্তফাপত্র দিয়েছেন৷
এদিকে, তাঁদের ইস্তফা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাসক দলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্যদিকে যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা জানিয়েছেন, সিপিএম দলের নেতারা ব্যাপক স্বজন পোষণ করে চলেছে৷ নানাহ সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎ করে চলেছেন৷ এইসব অনৈতিক কাজের প্রতিবাদ করলে তাঁদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়৷ এরই প্রতিবাদে এই দুইজন পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে তাঁরা জানান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top