News Flash

Image

বরপেটা রোডে ট্রাক-স্কুটার সংঘৰ্ষ, হত দুই নাবালিকা ও এক বালক

বরপেটা (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : বরপেটা রোডের জামতলে স্কুটার আরোহী তিন বালক-বালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ট্ৰাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের। নিহতদের শাহজাহান আলি (১৫), আসমা খাতুন (১১) এবং জেসমিন পারভিন (১৫) বলে শনাক্ত করা হয়েছে। এরা সকলেই বরপেটা রোডের সাতভনিটুপ গ্রামের একই পরিবারের সদস্য ছিল। তবে সংঘটিত এই দুর্ঘটনায় সৌভাগ্যবলে একটি শিশুর প্রাণ রক্ষা হয়েছে। তাকে বরপেটা রোড হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। চলছে চিকিৎসা।

জানা গেছে, দুর্ঘটনাটি আজ শনিবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে। গতকাল শুক্ৰবার নিহতদের বাবা নতুন একটি স্কুটি কিনেছিলেন। ওই স্কুটি নিয়ে তারা বরপেটা রোডে তাদের পিসির বাড়ি যাচ্ছিল।

কিন্তু জামতল এলাকায় যাওায়ারপর আচমকা একটি ট্রাক চার-চারটি নাবালক-নাবালিকাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক ট্রাকের হদিশ পায়নি পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় বরপেটা রোডে শোকের পরিবেশ সৃষ্টি করেছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top