News Flash

Image

ডিমা হাসাও জেলায় নদীর জলে ডুবে মৃত্যু দুই শিশুর

হাফলং (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমা হাসাও জেলার জুরাই গ্রামে।

আজ শনিবার প্রাপ্ত খবরে প্রকাশ, হাফলং নিউকুঞ্জুংয়ের বাসিন্দা সুমিত কেম্প্রাই জুরাই গ্রামে ক্র্যাশার মেশিনে কাজ করেন। দুই পুত্রের পরীক্ষা শেষ হওয়ায় সুমিত তার দুই পুত্রকে বেড়ানোর উদ্দেশ্যে জুরাই গ্রামে নিয়ে যান। কিন্তু শুক্রবার অন্য আরেক শিশুর সঙ্গে তার দুই ছেলে খেলতে খেলতে দিয়ুং নদীর কাছে চলে যায়। এক সময় তারা নদীতে স্নান করতে নামে। তখনই সুমিত কেম্প্রাইয়ের দুই ছেলে সতীক কেম্প্রাই (৯) এবং সিয়াম কেম্প্রাই (১৩) জলে তলিয়ে যায়।

সতীক এবং সিয়ামের সঙ্গী শিশুটি একা ঘরে ফিরে আসে। তখন সুমিত তার দুই ছেলেকে না দেখে ওই শিশুটিকে জিজ্ঞেস করে জানতে চান তার দুই ছেলে কোথায়? তখন শিশুটি ভয় পেয়ে বলে ওরা অন্য রাস্তায় আসছে। কিন্তু তার পরও তার দুই ছেলে না আসায় সুমিত আশপাশ এলাকার লোকজন ডেকে নদীতে গিয়ে দেখেন নদীর পারে তাদের কাপড় রয়েছে। তা দেখে তাদের বুঝতে অসুবিধা হয়নি। সবাই নদীতে নেমে তল্লাশি চালিয়ে সতীক ও সিয়ামকে উদ্ধার করে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। হৃদয়বিদারক ঘটনায় সমগ্র জুরাই গ্রাম সহ হাফলং নিউকুঞ্জুং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top