News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক অধিকার রক্ষা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য ইন্ডি জোটের পক্ষে ভোট দানের আহ্বান মানিক সরকারের
Image

গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক অধিকার রক্ষা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য ইন্ডি জোটের পক্ষে ভোট দানের আহ্বান মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২৮ মার্চ: ধর্মের সুড়সুড়ি দিয়ে সাধারণ জনগণ বা কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করার অধিকার কারো নেই। প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের ধর্মাচরণের অধিকার রয়েছে। তবে তা নিজ বাড়িতে। কে কোন ধর্ম করবেন তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। কেউ ধর্ম পরিবর্তন করতে চাইলে তারও স্বাধীনতা রয়েছে। এই অধিকার সংবিধান দ্বারা প্রদত্ত। তবে এই সংবিধান রক্ষা করা যাবে কিনা তা এবারের লোকসভা নির্বাচনের ফলাফল এর নির্ভর করছে। আজ অমরপুরে অনুষ্ঠিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং-এর সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার।

এদিনের এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক সমালোচনায় মুখর হয়েছেন তিনি। তাঁর কথায়, বর্তমান সময়ে শুধু শাসকদলের কথা বলার অধিকার রয়েছে। যারা সংখ্যায় কম অর্থাৎ বিরোধীদের কথা বলার অধিকার ছিন্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই লোকসভা নির্বাচনের মাধ্যমে ইন্ডিজোটের পক্ষে ভোট দিয়ে এই অধিকার পুনরায়  প্রতিষ্ঠা করার আহবান করেছেন তিনি। এমনকি নির্বাচন কমিশনের অধিকারকেও খন্ডন করে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মানিক সরকার।

এদিনের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন এবারকার লোকসভা নির্বাচন এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কেননা বিভিন্ন দিক দিয়ে গণতন্ত্র আক্রান্ত। মানুষের কথা বলার অধিকার সহ বিচার বিভাগ পুলিশ প্রশাসন এমনকি নির্বাচন কমিশনের স্বাধীনতাকেও খর্ব করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, ধর্মনিরপেক্ষতা রক্ষা, কর্পোরেট লুট, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সাধারণ মানুষ এবার ইন্ডি জোটের পক্ষেই ভোট দেবে। মানুষের রুজি রুটিতে ভাটা পড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে মানুষ নাজেহাল। তাই এ ধরনের সামাজিক সমস্যাগুলো সমাধানে এবারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিজোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন মানিক সরকার।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top