News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্র-ছাত্রীদের ফি মুকুব করার দাবি জানানো ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি
Image

বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্র-ছাত্রীদের ফি মুকুব করার দাবি জানানো ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ: বকেয়া ফি পরিশোধ না করায় ছাত্রছাত্রীদের মার্কশিট আটকে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিযোগে নেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি।

এদিন এক বিবৃতি জারি করে ছাত্র ফেডারেশনের তরফে বলা হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলের নামে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ফি’র বোঝা চাপানো হয়েছিল। ইতিমধ্যে অতিরিক্ত ফি বহন করতে না পেরে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে স্থানান্তর করতে বহু অভিভাবক বাধ্য হয়েছেন। কিন্তু তারা জানান,  ছাত্র সংগঠনের তরফে দাবী করা হয়েছিল ফি আদায় অবিলম্বে বন্ধ করা হোক।

এই বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন যে,
রাজধানীর প্রাণকেন্দ্রে বনেদী শিশুবিহার স্কুলে ফলপ্রকাশের পর যেসকল ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বিদ্যাজ্যোতির ফি মিটিয়ে দিতে পারেনি তাদের মার্কশিট আটকে রাখা হয়েছে। এই ঘটনাকে চূড়ান্ত অমানবিক ঘটনা বলে দাবি করেছে ছাত্র সংগঠন।
কোমলমতী শিশুদের মনে এধরনের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অবিলম্বে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের থেকে ফি আদায় মুকুব করার দাবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, সদর বিভাগীয় কমিটি।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top