News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত যুবক, উত্তেজনা
Image

দুর্গাপুরে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত যুবক, উত্তেজনা

দুর্গাপুর, ২৮ মার্চ (হি.স) : দুর্গাপুরে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কাঁকসার অজয়পল্লী এলাকায়।

জানা গিয়েছে, নদীর পাড় কেটে অবাধে চলছে মাটি পাচার। আর ওই বেপরওয়া অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল কাঁকসার অজয়পল্লী এলাকায়। মাটি বোঝাই ট্রাক্টর উদ্ধার করতে আসায় তৃণমূল নেতা ট্রাক্টর মালিককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লিটন বিশ্বাস(৩৮)। তিনি এদিন মোটরবাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। ওইসময় অজয় নদীতে মাটি বোঝাই একটি ট্রাক্টর রাস্তায় ওঠার সময় বেপরোয়া গতিতে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। ক্ষিপ্ত জনতা ট্রাক্টরটি আটক করে রাখে। মৃতদেহ রেখে চলে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী।

কয়েকদিন পরই লোকসভা নির্বাচন। লাগু হয়েছে নির্বাচনবিধি। আর নির্বাচনের মুখে নদীর পাড় কেটে অবাধে চলছে মাটি পাচার। বর্ষায় চাষজমি প্লাবনের শঙ্কায় চাষীরা। প্রশ্ন উঠেছে ভুমি রাজস্ব দফতরের ভুমিকা নিয়ে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top