News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভূয়ো আইনজীবিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের উদ্যোগ বার অ্যাসোসিয়েশিনের
Image

ভূয়ো আইনজীবিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের উদ্যোগ বার অ্যাসোসিয়েশিনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ: আইনজীবীদের পেশাকে কলঙ্কিত করার জন্য একাংশের লোকজন নানা অপপ্রয়াস জারি রেখেছে। ভূয়ো সার্টিফিকেট জোগাড় করে আইনের পেশায় নিয়োজিত হচ্ছে অনেকেই। বিষয়টি বার অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।

এরই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের তিন বছর ও পাঁচ বছরের এলএলবি ডিগ্রী ভেরিফিকেশন এর সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল অফ ত্রিপুরা। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর নির্দেশ মেনে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ত্রিপুরা বার কাউন্সিল এর চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত।

১৯৯০ সালের পর যারা রাজ্য অথবা বহিরাজ্য থেকে তিন কিংবা পাঁচ বছরের এল এল বি ডিগ্রী অর্জন করে বর্তমানে আইন পেশার সাথে যুক্ত প্রাথমিক ভাবে তাঁদের সংশাপত্র ভেরিফিকেশন এর জন্য তলব করেছে রাজ্য বার কাউন্সিল।

ইতিমধ্যে রাজ্যের সবকটি বার এসোসিয়েশনকে চিঠি দিয়ে এই ব্যাপারে অবহিত করা হয়েছে এবং ১৫ এপ্রিল পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা বার কাউন্সিল এর চেয়ারম্যান। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য আইনজীবীদের ক্ষেত্রেও এই ভেরিফিকেশন প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

মূলত ভুয়ো এবং জালি শংসাপত্রধারী আইনজীবীদের বাড়-বাড়ন্ত রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন আইনজীবী রতন দত্ত। প্রসংগত: রাজ্যেও ভুয়ো আইনজীবীর বেশ কিছু ঘটনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এমনকি খুনে অভিযুক্ত ব্যক্তি পর্যন্ত নিজেকে আইনজীবী বলে দাবি করার নজির রয়েছে। বার কাউন্সিল এর এই পদক্ষেপ নেওয়ার পর ভুয়ো আইনজীবীদের মুখোশ খোলা সম্ভব হবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top