News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র
Image

১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডি-র হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ৭-দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি, কিন্তু ১ এপ্রিল পর্যন্ত হেফাজতের মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে আদালত। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল ফের একবার বলেন, তাঁর গ্রেফতারি আসলে রাজনৈতিক ষড়য্ন্ত্র। মানুষ মোক্ষম জবাব দেবে।

এদিন কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইডি আদালতে বলে, একটি মোবাইল ফোনের ডেটা (গ্রেফতারকারীর স্ত্রীর) সংগ্রহ করা হয়েছে এবং বিশ্লেষণ করা হচ্ছে। ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা অন্য ৪টি ডিজিটাল ডিভাইস থেকে ডেটা (গ্রেফতারকারীর নিজের) এখনও উদ্ধার করা হয়নি, কারণ ধৃত ব্যক্তি নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরে পাসওয়ার্ড/লগইন শংসাপত্র দেওয়ার জন্য সময় চেয়েছে৷

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top