News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না : বিপ্লব
Image

প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না : বিপ্লব

আগরতলা, ২৮ মার্চ : প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না। তাঁদেরকে পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য আহ্বান রইল। আজ শান্তিরবাজার মন্ডলের উদ্যোগে বীরচন্দ্র নগরে আয়োজিত সমাবেশে সিপিএমের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে এমনটাই দাবি করলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে নরেন্দ্র মোদী থাকায় ত্রিপুরাবাসীরা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। কমিউনিস্টরা ত্রিপুরার জন্য কোন উপকার করেনি।

তাঁর কটাক্ষ, কমিউনিস্টরা তো রাষ্ট্রকেই স্বীকার করে না।তারা কখনো কেন্দ্রে তাদের সরকার চায়নি। তাদের সেই ক্ষমতায় নেই। কিন্তু তারা রাজ্যে ক্ষমতা চেয়েছে। কিন্তু তারা জানে না রাষ্ট্র থাকলেই রাজ্য থাকবে। রাষ্ট্রের কল্যাণ ছাড়া কখনো রাজ্যের কল্যাণ হতে পারে না। তারা কখনো রাষ্ট্রের কল্যাণ চায়নি।

এদিন তিনি বলেন, সিপিএমের রাজত্বে বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া হয়েছেন, বহু কংগ্রেস কর্মী খুন হয়েছেন। আজ রাজ্যে বামগ্রেসের মিতালি হয়েছে। ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী প্রতিদ্ধন্দিতা করবেন।

তাঁর কথায়, গতকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেই মিছিলে সমস্ত কংগ্রেস ও কমিউনিস্টের নেতা কর্মীরা ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ত্রিপুরার ৪ বারের মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ, মানিক সরকার অবৈধ জোটের পক্ষে নেই।

তাঁর কটাক্ষ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার কমিউনিস্ট করে এসেছেন।যাঁরা সারা জীবন ধরে কাস্তি হাতুড়িতে ভোট দিয়েছেন, তাঁরা কিভাবে এখন হাত চিহ্নে ভোট দেবেন। তাদের এর চেয়ে দুর্দিন আর কি হতে পারে।

শ্রী দেব জোর গলায় বলেন, প্রকৃত কমিউনিস্টরা কোনদিনই হাত চিহ্নে ভোট দেবেন না। তাঁদেরকে পদ্ম ফুলে ছাপ দেওয়ার জন্য আহ্বান রইল।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top