News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে নাবালিকাকে ধর্ষণ করল পিসেমশাই
Image

প্রতাপগড়ে নাবালিকাকে ধর্ষণ করল পিসেমশাই

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড়ে নাবালিকা ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হল৷ নাবালিকার পরিবার এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে৷
রাজ্যে শ্লীলতাহানি ও নাবালিকা ধর্ষণের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরলা শহর সংলগ্ণ প্রতাপগড়ে মা-বাবার অনুপস্থিতিতে এক নাবালিকাকে ধর্ষণ করেছে তারই পিতৃসম পিসেমশাই৷ ধর্ষণকারীর নাম রঞ্জিৎ দেবনাথ৷ গত চার জুন প্রতাপগড় এলাকার নাবালিকা মেয়েটি ও তার ছোট ভাই বাড়িতে ছিল৷ মা গৃহপরিচারিকার কাজ করতে গিয়েছিলেন৷ বাবা রিক্সাচালক৷ রুটি রুজির তাগিদে বের হয়েছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে তারই পিসেমশাই বাড়িতে আসে৷ ছোট ছেলেটিকে মুড়ি চানাচুর আনার জন্য টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিয়ে কন্যাসম নাবালিকাকে ধর্ষণ করে৷ নাবালিকার চিৎকারে এক প্রতিবেশী মহিলা এসে ঘটনা প্রত্যক্ষ করেন৷ পরবর্তী সময়ে ধর্ষণকারীর স্ত্রী অর্থাৎ ধর্ষিতার পিসি ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় বিধায়ক রামু দাসকে জানিয়ে ন্যায় বিচারের আবেদন জানিয়েছিলেন৷ তিনিও কিছুই করেননি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত বিলম্বে হলেও ধর্ষিতার পরিবার আদালতে মামলা দায়ের করেছে৷ আদালত পুলিশকে ঘটনার তদন্তক্রমে ৩০ আগষ্টের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top