News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি ২৮ মার্চ, শুরু হবে মনোনয়ন জমার প্রক্রিয়া
Image

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি ২৮ মার্চ, শুরু হবে মনোনয়ন জমার প্রক্রিয়া

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি হচ্ছে ২৮ মার্চ, বৃহস্পতিবার। ওই দিন থেকেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও। এই দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনের পাশাপাশি আউটার মণিপুরের একটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কেরল, কর্ণাটক, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা এবং মণিপুরে দ্বিতীয় দফায় ভোট হবে।

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। এই পর্বের ভোট হবে ২৬ এপ্রিল। জম্মু ও কাশ্মীর বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মনোনয়ন স্ক্রুটিনি করা হবে ৫ এপ্রিল। জম্মু ও কাশ্মীরে স্ক্রুটিনি হবে ৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ৮ এপ্রিল।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top